,

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ মার্চ কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড সংলগ্ন ময়নামতি বিএনসিসি রেজিমেন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সালো রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে মোঃ শরিফ মিয়া(২২) এবং একই থানার নাভানা সিটির মোঃ শেখ সামাদ এর ছেলে মোঃ মানিক(৩৩)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।