,

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয় আরও তিন যাত্রী।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেন এর ছেলে মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম (২৪), অপরজন একই জেলার মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেক এর ছেলে মাইক্রোবাস যাত্রী মো. ইব্রাহীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়- ভোর অনুমান সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি লং ভেহিক্যাল (লরি) দাঁড়িয়ে থাকাবস্থায় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পিছন থেকে থাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় আরও তিন যাত্রী। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।