,

‎কুমিল্লার লাকসামে বিএনপি নেতার পরিবারকে হত্যার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2026
news-image

‎স্টাফ রিপোর্টার:

‎কুমিল্লার লাকসামে বিএনপি নেতা মনির আহমেদকে পরিবারসহ দুই দিনের মধ্যে মুঠোফোনে গালমন্দ করে হত্যা করার হুমকি দিয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।
‎
‎ ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মনির আহমেদ ।
‎
‎মনির আহমেদ লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক ।
‎
‎শনিবার (১৭ অক্টোবর ) লাকসাম থানায় করা সাধারণ ডায়েরিতে মনির আহমেদ উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১০টা ২১ মিনিটে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করেন। ফোনে নিজের পরিচয় গোপন রেখে প্রথমে তাঁকে গালিগালাজ করেন। পরে এক থেকে দুই দিনের মধ্যে যেকোনো সময় তাঁর পুরো পরিবারের বড় ধরনের ক্ষতি করা এবং তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎জিডিতে আরও বলা হয়, এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পুলিশকে অবহিত করেছেন তিনি।