,

কুমিল্লায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সিএনজি চালকের আত্মহত্যা !

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2020
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কুমিল্লা সদরের চাঁনপুর এলাকায় অজয় মজুমদার নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সদরের  ৫নং পাচঁথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাঁনপুর এলাকায় বিকেল ৪টায় ভাড়া বাসাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ঘটনা পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, অজয় মজুমদার ৪ লক্ষ টাকা ঋণ করে দিতে না পারায় প্রথম স্ত্রীর কাছে চলে যায়। পরে ২য় স্ত্রী আজ তাকে বাড়িতে ফিরিয়ে আনার কিছুক্ষণ পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।