,

কুমিল্লায় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2020
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লা মহানগরীর আলেখার চর, পদুয়ার বাজার, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লা জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কিনা, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১২টি মামলায় মোট ৪১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার ।

মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।