,

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2020
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) চাঁদপুর জেলায় দু’দফায় আইইডিসিআর থেকে ৪২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের পজেটিভ আর বাকী ৪০ জনের নেগেটিভ। পজেটিভ ২ জনের মধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। অপর একজনের বাড়িও হাজীগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনা প্রতিরোধে ব্যাপক  ছিলেন। বুধবারও তিনি করোনা প্রতিরোধে পৌর মেয়রসহ মাঠে কাজ করেছে। কিন্তু দুপুরের পর করোনা আক্রান্তের এ রিপোর্ট আসে।