,

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 2, 2023
news-image

চৌদ্দগ্রাম সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া রাশেদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের পুত্র ও আটককৃত কাভার্ডভ্যানের চালক।

রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, থানার এসআই নাজমুল হক ও এএসআই এমরান ভুঁইয়াসহ পুলিশের টিম শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(ঢাকামেট্রো ড-১২-৪৭৫৬) থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।