,

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2019
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় রাবেয়া(৩২)নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

রবিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া চৌদ্দগ্রামের নানকরা জুতা ফ্যাক্টরীর শ্রমিক। নিহত শ্রমিকের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগামী হাইড্রোলিক ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে থাকা নারী শ্রমিক রাবেয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) আব্দুল্লাহ আল মাহফুজের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।