,

চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজা সহ ৩ ব্যক্তিকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গত ৯ই মার্চ শুক্রবার বিকেলে উপজেলার পৌরসভাধীন এনা কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই শামীম সরকার, এসআই মো. ফজলুল হক এবং এএসআই জাহাঙ্গীর এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভাধীন যাত্রীবাহী বাস এনা কাউন্টারের সামনে থেকে ৩ ব্যক্তিকে দু’টি কালো ব্যাগের ভিতরে থাকা ১২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।