,

দাউদকান্দিতে অসহায়দের মাঝে শীতবস্ত্র-হুইল চেয়ার বিতরণ উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2021
news-image

বি এম মহিউদ্দিন মন্টি  ও সেলিম সজীব:

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগন্জে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভায় প্রায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ ।

বৃহস্পতিবার রাতে কর্মীসভায় এসব শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোঃ মোছলেহ উদ্দিন মোছলেমের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব ও চেয়ারম্যান মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোরের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রন্জন গুহ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক ডাঃ আসাদুজ্জামান খান রিন্টু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ আবু তাহের, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ, ডাঃ রাজীব কুমার সাহা ।