দাউদকান্দিতে যাত্রীবাহীবাস খাদে নিহত ১
আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2017
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদে শনিবার ( ২২ এপ্রিল ) সন্ধ্যা ৬টায় ঢাকাগামী রাখি পরিবহনের (চট্ট মেট্রো-ব-১১-০৯৪৩) যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত এবং ৩০ আহত হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে বরগুনাগামী রাখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির আমিরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইসময় রাস্তা পাশ হয়ে এক পথচারী যাওয়ার পথে বাসটি তাদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের আজগর আলীর ছেলে পথচারী আঃ মান্নান (৩০) মারা যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রেরণ করে। গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে আহতদের চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনাস্থলে তাৎক্ষণিক আহত যাত্রীদের ট্রমালিংক চিকিৎসা সেবা প্রদান করেন।