,

দাউদকান্দিতে সুপারির খোসায় প্রায় ২৪ হাজার ইয়াবা, আটক তিন বেদে মহিলা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুপারির খোসায় রক্ষিত প্রায় ২৪ হাজার ইয়াবাসহ তিন বেদে মহিলাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোরে টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ইয়াবার মূল্য প্রায় ৭২ লক্ষ টাকা।