,

দাউদকান্দিতে ৪ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 28, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের নারায়নদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের রাস্তা থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্কুলটি দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র।

কুমিল্লা পুলিশের পরিদর্শক নাজমুল আহসান বিষয়টি জানান।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি, চায়নিজ কুড়াল, রাম দা, ছুরি, হকিস্টিক, বেজবল ব্যাট প্রভৃতি।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অস্ত্রগুলো কীভাবে এলো বা কোথায় যাচ্ছিলো তারও কোনো হদিস মেলেনি।