,

দেবিদ্বারে আঃ হাকিম ভূইয়া স্মৃতি উৎসাহমুলক মেধা বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 25, 2020
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল:
কুমিল্লা দেবিদ্বারে আঃ হাকিম ভুইয়া স্মৃতি উৎসাহমুলক মেধা বৃত্তিদর সনদ ও পুরুস্কার বিতরন অনুষ্টান শুক্রবার সন্ধায় ফুলতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মো.মোয়াজ্জেম হোসেন ভূইয়া সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার।

এসময় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্চাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম, জাফারগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবকলীগ নেতা মো. নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবকলীগ সদস্য মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবকলীগ সভাপতি মো. আবু কাউছার অনিক, ইউপি যুবলীগ সভাপতি কাজী সজিব, আবুল বাশার সহ আরো অনেকে।