,

দেবিদ্বারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে হতদরিদ্রের মাঝে ১০ টাকায় চাউল বিক্রি

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2020
news-image

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের নেতৃত্বে হতদরিদ্রের মাঝে প্রতি কেজি ১০ টাকা ধরে চাউল বিক্রির কার্যক্রম শুরু করা হয়।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সুবীল ইউনিয়ন কর্মহীন অসহায় হতদরিদ্রের মাঝে এই চাউল বিক্রি করা হয়।

চাউল বিক্রি করার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার,থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, ওসি তদন্ত বেজবাহ উদ্দীন, আ’লীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম উদ্দীনসহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন- সুবীল ইউনিয়ে কিছু অনিয়মের অভিযোগ আসায় অভিযোগকারী ডিলার করে বাতিল করে নতুন করে ডিলার নিয়ে এই কার্যক্রম শুরু করি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা-৪ সংসদ সদস্য দেবিদ্বারের নির্বাচিত (এমপি) রাজী মোঃ ফখরুলের নির্দেশে অসহায় হতদরিদ্রদের ন্যায্য মূল্যে চাউল পাওয়ার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়।