,

দেবিদ্বারে গৃহবধু ও স্কুলছাত্রীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2017
news-image

 

শাহ ইমরান/জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চার সন্তানের জননী হালিমা আক্তার (৩৫)গলায় ফাঁস ও দাখিল পরীক্ষার্থী ফারজানা আক্তার (১৫)বিষপান করে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর)গভীররাতে ও বিকেলে এ দুটি আত্নহত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসূলপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী হালিমা আক্তার ও উপজেলার বড় কামতা ইউনিয়নের আশোরা গ্রামের মোবারক হোসেনের মেয়ে ফারজানা আক্তার।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪ টায় উপজেলার রসূলপুর পূর্ব পাড়া গ্রামে শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে গৃহবধু হালিমা আক্তার।

অপরদিকে মায়ের সাথে অভিমান করে দাখিল পরীক্ষার্থী ফারজানা আক্তার গভীররাতে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য দাউদকান্দি নেওয়ার পথে গৌরীপুরে সে মারা যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ  লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।