,

দেশে করোনায় আরো ৩০৯ জন আক্রান্ত : প্রাণ গেল আরো ৯ জনের

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪  জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৪৪ জনে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এতে নিজের বাসা থেকে সংযুক্ত হন  আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।