বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১১ জনের, নতুন শনাক্ত ৯৬৯

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৫০ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৬ হাজার ৬৬০ জন।

এছাড়া নতুন করে ২৪৫ জনসহ মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।