,

নগরীর ৭নং ওয়ার্ডে আকবর ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (১৯ এপ্রিল) ১৭ই রমজান কুমিল্লা নগরীর ৭ নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় আকবর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিন কুমিল্লা নগরীর ৭. ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে আকবর ফাউন্ডেশন।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুন্নবী মাস্টার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, কাজী বাবুল, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন।

উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও ইউনাইটেড হসপিটাল এর চেয়ারম্যান আলী ইকরাম তুহিন।

এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ, এলাকার মুরুব্বিগানসহ, যুবলীগের কর্মীরা।