,

নবীনগর প্রেসক্লাবের কার্যকরী কমিটি || সভাপতি লিটন ও সম্পাদক কল্লোল নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি নির্বাচন/২০১৯-২০।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিচ্ছিদ্র নিরাপত্তায় সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের ৩৫ জন ভোটার শান্তিপূর্ণ ভোট প্রদান করেন। নির্বাচনে গতবারের সভাপতি দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লিটন ২২ ভোট ও সেক্রেটারী দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান কল্লোল ২৬ ভোট পেয়ে এবারও উক্ত পদে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী জালাল উদ্দিন মনির সভাপতি পদে পেয়েছেন ১৩ ভোট এবং খ.ম হযরত আলী সেক্রেটারী পদে পেয়েছেন ৯ ভোট।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবু (বিনা প্রতিদ্বন্ধীতায়), সহ-সাধারণ সম্পাদক- সাইদুল ইসলাম সোরাফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক- মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক- সেলিম রেজা, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও পাঠগার সম্পাদক- মোঃ কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- পিয়াল হাসান রিয়াজ (বিনা প্রতিদ্বন্ধীতায়), কার্যকরী সদস্য-শরিফুল ইসলাম বাদল, মোঃ সোহরাব হোসেন জুয়েল।