,

নবীনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গ্রন্থাগার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
news-image

 

 মো. দেলোয়ার হোসেন, নবীনগর: 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ে বুধবার ক্রীড়া সামগ্রী বিতরণ ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। “গ্রন্থাগারে বই পড়ি, জ্ঞানের আলোয় স্বদেশ গড়ি” এ স্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইমাম হাসান বাতেন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুর রহমান।