,

নাঙ্গলকোটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2017
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোটেউপজেলায় শনিবার ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে ইউ পির চেয়ারম্যানদের সাথে মত বিনিময় করেন কুমিল্লা জেলার সিঃ সহকারি পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল মেহেদি হাছান।

মত বিনিময় সভায় মেহেদি হাছান  নাঙ্গলকোটে  ঈদুল আজহা উপলক্ষে শহর থেকে যারা গ্রামের বাড়িতে আসছে তাদের নিরাপত্তা বিধান ও যার যার ইউ পির রাস্তায় যানজট নিরসনে এবং গরু চুরি ঠেকাতে স্ব স্ব এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন জনপ্রতিনিধিদের ।এই সময় মতবিনিময় সভায় উপস্থিথ ছিলেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব,ওসি (তদন্ত) আশরাফ,ইউ পি চেয়ারম্যান আবু তাহের,চেয়ারম্যান হুমায়ন কবির,চেয়ারম্যান জালাল আহম্মদ,চেয়ারম্যান ইয়াছিন মজুঃ,চেয়ারম্যান শাহাজান মজুঃ,চেয়ারম্যান ওহিদুর রহমান প্রমুখ।