শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র শবে বরাত কবে, বৃহস্পতিবার জানা যাবে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২৫
news-image

পবিত্র শবে বরাত কবে, বৃহস্পতিবার জানা যাবে

ডেস্ক রিপোর্ট:

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে যদি পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়, তবে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর​: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।