,

পারভেজের সুস্থতা কামনায় হযরত শাহ্‌ জালাল (রহ:) মাজারে মোনাজাত ও খাদ্য বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2018
news-image

 

মো: আব্বাস আলী:

কুমিল্লা তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা,কুমিল্লা-২ (হোমনা-তিতাস) থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পারভেজ হোসেন সরকার অপহরণকারীদের হাত থেকে উদ্ধার হওয়ায় এবং তাহার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকালে সিলেট হযরত শাহ্‌ জালাল (রহ:) এর মাজার প্রাঙ্গনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়ার পর পথচারিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান প্রলয়,কিশোরগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কে এম মোবারক হোসাইন,মগবাজার মাদ্রাসার সহ-সুপার মাওলানা খলিলুর রহমান,মগবাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিন কাদরী প্রমুখ।