,

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাই কমিশনারের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা

আজকের কুমিল্লা ডট কম :
February 3, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে হাই কমিশনার গভীর শ্রদ্ধায় বাংলাদেশের স্বধীনতার জন্যে শেখ মুজিবুর রহমানের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে নিরবতা পালন করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন এবং জাতির পিতার সমাধি সৌধের কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন।