,

বরুড়ায় আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2018
news-image

এমডি আজিজুর রহমান :

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে ভাউকসার বাজারে মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি গঠনকল্পে ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আ‘লীগের আহবায়ক সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা আ‘রীগের সদস্য ও বরুড়া উপজেলা আ‘লীগের প্রভাবশালী সদস্য সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, উপজেলা আ‘লীগের সদস্য কাউন্সিলর আবুল কাসেম, নাছির উদ্দিন লিঙ্কন, পৌর যুবলীগের আহবায়ক শাহিনুর হোসেন সহ স্থানীয় আ‘লীগের নেতৃবৃন্দরা।

মত বিনিময় সভায় মাওলানা আবদুল মালেককে আহবায়ক, আবদুর রশিদ, হাজী মোঃ জহিরুল ইসলাম, আবদুল হাই বাবুল, মোঃ জাকির হোসেন, মোঃ মেসবাহ উদ্দিনকে যগ্ন-আহবায়ক ও আহমেদ জামান মাসু কে ও সদস্য সচিব করে এবং ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।