বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরুড়ায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০১৮
news-image

এম ডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হাফিজ আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া কুমিল্লা শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, দঃ জেলা মহিলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান।  স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের ছাত্র স্থানীয় বাসিন্দা কৃতি সন্তান মো: নাসির উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একবাড়িয়া এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মোঃ আব্দুস সাত্তার, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ রুহুল আমিন পাটোয়ারী, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল কালাম, আলীম মাদ্রাসার অধ্যক্ষ সুলতান আহম্মেদ, একবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল, আবদুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছিলেন মোঃ আবুল বাশার। এসময় একবাড়িয়া এলাকার গন্যমাণ্য লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান।