মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাইক দুঘর্টনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জিলা স্কুলের ২০০০ ব্যাচের মোমেন, তাঁর স্ত্রী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

বারোআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমির উদ্দিন বলেন, ‘ভোর সোয়া ৬টার দিকে একদল বাইকার বেশ কয়েকটি বাইক নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে রওনা করে। একটি বাইকে ছিলেন আব্দুল মোমেন রোহিত ও তার স্ত্রী আনিকা। পথে তাদের বাইক এক নারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। পড়ে গিয়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

‘ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

আহত আব্দুল মোমেন রোহিত নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাইকারদের মধ্যে মহসীন কামাল  বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রামের কাপ্তাইয়ের উদ্দেশে রওনা করেছিলাম। বারৈয়ারহাট দিয়ে না ঢুকে চট্টগ্রাম শহর হয়ে যেতে চেয়েছিলাম। সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল স্টেশনের সামনে সড়ক বিভাজক থেকে এক মানসিক ভারসাম্যহীন নারী সড়কে লাফ দিলে রোহিত ভাইয়ের বাইকের সঙ্গে তার ধাক্কা লাগে।’