,

কুমিল্লার সদর দক্ষিণে আজ আরও ৩ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শুক্রবার (১৯ জুন) নতুন করে আরও ৩ জনসহ মোট ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায়, শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছে, গলিয়ারা ইউনিয়নের ডুলিপাড়ার ১ জন, কনসতলার ১ জন ও পূর্ব জোরকানন ইউনিয়নের মথুরাপুর ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৪৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪২৩ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৫৮ জন। সুস্থ হয়েছে মোট ২৬ জন।