,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে ৬ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি।