,

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে আগুন দেওয়ার পরের দিন সেহরির সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, সুমন খুব ভালো ছেলে ছিলেন। ১৫ বছর ধরে এ গ্রামে বাস করে আসছেন। বাজারে তার একটি ফার্নিচারের দোকান আছে। আগের দিন রাতে তার দোকানে অগ্নিসংযোগ করে। আজ রাত ভোরে তাকে গুলি করে হত্যা করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। সোমবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সুমনকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।