,

ভারতের পশ্চিমবঙ্গ থেকে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের পপি ও আনজাম মাসুদ

আজকের কুমিল্লা ডট কম :
March 30, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

ভারতের পশ্চিমবঙ্গ থেকে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। প্রদেশটির রাজধানী কলকাতার প্রগতি বাংলা নামে একটি সংগঠন তাদের সম্মাননা দিচ্ছে।

‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সন্ধ্যার একটি ফ্লাইটে কলকাতা যাচ্ছেন আনজাম মাসুদ। পপি সেখানে যাবেন রোববার মার্চ সকালে। অনুষ্ঠানটি রোববার বিকালে কলকাতার কালিঘাটের মেট্রো স্টেশনের পাশে গ্যালারি গোল্ড অডিটারিয়ামে হবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে পপি যুগান্তরকে বলেন, যে কোনো সম্মাননা প্রাপ্তিই আনন্দের। বিশেষ করে এটি যদি আন্তর্জাতিকভাবে হয় তাহলে সেটা আরও বেশি আনন্দের। আমি অনুষ্ঠান সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি সম্মাননা দেয়ার জন্য। আনজাম মাসুদ ‍যুগান্তরকে বলেন, এর আগেও আমি কলকাতা থেকে সম্মাননা পেয়েছি। সেখানকার টেলিসিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে সেরা উপস্থাপকের পুরস্কার পেয়েছি গত বছর। এবার প্রগতি বাংলাও সম্মননা দিচ্ছে। বিষয়টি আমার জন্য গর্বের। বাংলাদেশের উপস্থাপনাও যে আন্তর্জাতিকভাবে সম্মাননা নিয়ে আসতে পারে এবং সেটার জন্য তারা আমাকে নির্বাচিত করেছে এজন্য বেশ ভালো লাগছে।

একই অনুষ্ঠানে বাংলাদেশে ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও গীতিকার কবির বকুলকেও সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে।