,

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ এক ‘টাই’ উপহার দিল আফগানিস্তান

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

শেষ ওভারের টান টান উত্তেজনার ম্যাচে ভারতের সাথে ম্যাচ টাই করেছে আফগানিস্তান। ২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে অল আউট হয়ে যায় ভারত। জয়ের জন্য শেষ দুই বলে এক রান প্রয়োজন ছিল ভারতের । কিন্তু ওভারের পঞ্চম বলে রবিন্দ জাদেজা ক্যাচ আউট হলে দুই দলের স্কোর সমান হয়। ভারতের লোকেশ রাহুল ৬০, আম্বাতি রাইডু ৫৭ ও দিনেশ কার্তিক ২৭ রান করেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানের টপ অর্ডারে চমকে দেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিকে তিনি ১২৪ রান অবধি টেনে নেন। লোয়ার মিডল অর্ডারে মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ৬৪ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫২ রান করে আফগানিস্তান।