,

মনোহরগঞ্জের শিক্ষার্থী সাফাকে বাঁচাতে এগিয়ে আসুন

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

 

সেলিম সজীবঃ

আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় ফারজানা আক্তার (সাফা)। মেধাবী ছাত্রী সাফা কুমিল্লায় জেলায় লাকসাম আল আমিন ইনষ্টিটিউট অধ্যায়নরত। দুইটি কিডনি নষ্টসহ নানা জটিলতা ধরা পড়েছে।  তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কঠিন রোগে তার জীবন শেষপ্রান্তে । দিনদিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। বসতভিটিটুকু ছাড়া তার সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় তার অসহায় ও নিরুপায় পিতা-মাতা তাদের মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় সাফাকে চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন এবং মোবাইল নম্বর- ০১৬৩১১২২৬৫০। ব্যাংক একাউন্ট- অগ্রণী ব্যাংক লি:। কুমিল্লা হাউজিংএষ্টেট শাখা- মমতাজ আক্তার, একাউন্ট নাম্বার- ০২০০০০৫২৬৬৯৯৩।