,

মুরাদনগরে শিশু অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2017
news-image

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগরে নয়ন (৫) নামের এক শিশুকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (২ আগষ্ট) বিকেলে অপহৃতের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অপহৃত নয়ন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউপির পাঁচকিত্তা এলাকার উত্তরকান্দি গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (৩১ জুলাই) রাতে হেলাল মিয়ার বাড়িতে একটি কন্যা সন্তান সাথে নিয়ে অসহায় বেশে এক প্রতারক মহিলা রাতে থাকার জন্য আশ্রয় চায়। বাড়ির লোকজন অসহায় ভেবে তাকে আশ্রয় দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে প্রতারক মহিলা বাড়ির মালিক হেলাল মিয়ার শিশু ছেলে নয়নকে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে হেলাল মিয়াকে ফোন করে তার ছেলে নয়নকে ফিরে পেতে হলে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, অপহরণকারী চক্রের সদস্যদেরকে গ্রেফতার ও শিশু নয়নকে উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।