মুরাদনগরে ১ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক
আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2018
মাহবুবুল আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ কালাম ও আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ আগষ্ট) রাতে উপজেলার নবীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুইজন নবীপুর এলাকার বাসিন্দা।
মুরাদনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ জানান, তাদেরকে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।