,

মেঘনায় মুক্তিযোদ্ধা সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধা আ: সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে ।

শনিবার সকালে স্থানীয় প্রশাসন উপজেলার মহেশখোলা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহেশখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ: সামাদ মোল্লা তার নিজ বাড়িতে শেষ নি: শ্বাষ ত্যাগ করেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।তিনি দীর্ঘদিন  বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন,উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ,রাজনীতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।