,

র‌্যাব পুলিশের উপর হামলাকারী বুড়িচংয়ের শীর্ষ মাদক সম্রাট রবি মাদক সহ আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2018
news-image

মহিউদ্দিন ভূইয়া ঃ

কুমিল্লা বুড়িচংয়ের ভারত সীমান্তবর্তী এলাকা রাজপুর ইউনিয়নের নগর হায়দ্রাবাদ গ্রামের আনু মিয়ার বাড়ি থেকে গত কাল সন্ধ্যায় বুড়িচং শীর্ষ মাদক সম্রাট রবিউল্লাহ রবি সহ তার সহযোগী আব্দুর রাজ্জাক নামে দুজনকে আটকে করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা সার্কেল পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী রাজাপুর ইউপি এলাকার নগর হায়দ্রাবাদ গ্রামের আনু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ভারতীয় ফেন্সিডিল, স্কার্ফ, মদ ও বিয়ার সহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট রবির বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ র‌্যাব ও পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে।