,

লাকসামে জনতার হাতে গরুসহ চোর আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2019
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গরুসহ আলমাস নামের এক ব্যক্তি আটক হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে ৷

জানা যায়, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শখুর আলীর ছেলে আল্ মাচ, গতরবিবার রাত ৩ টার দিকে একই ইউনিয়নের তাঁরাপাইয়া গ্রামে মৃত নরুল হকের ছেলে আবু তাহেরের গোয়াল ঘরে থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। এসময় গরুর মালিক টের পেয়ে লোকজনকে ডাকাডাকি করলে এলাকাবাসী গরুসহ আল্ মাচ (২৫)কে আটক করে থানা নিয়ে আসে। আল্ মাচ লাকসাম দৌলতগুন্জ বাজারে আলা উদ্দিনের মাংস দোকানে চাকরি করে।

লাকসাম থানার এস আই. কামাল হোসেন বলেন, পুলিশে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চোর ৫টি গরু চুরির কথা শিকার করেছে৷ তার মধ্যে আলাউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে দুটি ও বাকী দুটি অন্য দুজনকে দিয়েছে৷ তাকে আরো জিজ্ঞাসা বাদ করা হচ্ছে৷ গরুর মালিক আবু তাহের বাদি হয়ে গরু চোরের বিরুদ্ধে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেন।