শিক্ষা কার্যক্রম মনিটরিং করতে মন্ত্রনালয়ে সেল বানাবো : শিক্ষা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আই ওয়ান্ট টু সি এভরিথিং’ প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে সেটা দেখার জন্য আমি মন্ত্রণালয়ে সেল বানাচ্ছি। ইউজিসির রিপোর্টও আমি নেব, আমার রিপোর্টও থাকবে।
পড়ালেখার মান বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো বাড়ালেই হবে না৷ ক্লাস রুমে পাঠ বাড়াতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। আন্তর্জাতিক রেংকিংয়ে নম্বর অর্জনে শিক্ষকদের ক্লাসে পড়াতে হবে, শিক্ষার্থীদের পড়তে হবে। সরকার পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞানও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রী শুক্রবার সকালে দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এনাম উল্লাহর সভাপতিত্বে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মোট পাঁচ জন এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।