,

শুমারি ও জরিপ কার্য বাস্তবায়নে সদর দক্ষিণ উপজেলা শুমারি জরিপ কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2017
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণঃ
শুমারি ও জরিপ কার্য বাস্তবায়নে মাঠ পর্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শুমারি জরিপ কমিটি গঠিত হয়েছে।
১৯ সেপ্টম্বর মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলা পরিষদ হল রুমে উক্ত কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুপালী মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল আবেদিন,সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্পান কর্মকর্তা,কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আরো প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরো (বিবিএস) আবদুল হককে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট শুমারি ও জরিপ কার্য্য বাস্তবায়নে মাঠ পর্যায় স্থায়িভাবে সদর দক্ষিণ উপজেলা কমিটি গঠন করা হয়।