,

সদর দক্ষিণের চৌয়ারা থেকে সাড়ে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকা থেকে ৪০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ৩০ ডিসেম্বর জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০.৫ কেজি গাঁজসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোরাপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ইমরান(১৯)।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।