শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজসেবায় অবদানের জন্য কাকলী ফাউন্ডেশনকে সন্মাননা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর কুমিল্লা হাই স্কুল অডিটোরিয়ামে ব্যাচ ৯২ কুমিল্লা হাই স্কুলের ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলীর হাতে গড়া মানবতার সংগঠন কাকলী ফাউন্ডেশনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে ব্যাচের আহবায়ক মইন উদ্দিন সুমন,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বিপু,ইউসুফ লিটন,ফাউন্ডেশনের সভাপতি কাজী ফয়সল,মোজাহেদুল বাহাদুর,আবু সায়ীদ মুকিত,ইকবাল মাহমুদ,সাথী জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করে কোহিনূর আক্তার কাকলী বলেন, সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য আজ ব্যাচ ৯২,কুমিল্লা হাই স্কুল আমাকে সন্মাননা স্মারক প্রদান করেছে। এজন্য সকল বন্ধুদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।কাকলী ফাউন্ডেশন এর এ প্রাপ্তি আমার নয়। এর সাথে জড়িত সবার। আবার কাকলী ফাউন্ডেশনের আজকের এ অর্জনের দাবীদারও ব্যাচ ৯২ কুমিল্লা হাই স্কুল। আমি বন্ধুদের নিকট ঋনী।