,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার মাসুদের

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2023
news-image

 

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ নামে এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল শনিবার দেশটির একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

জানা গেছে, গত ২৮ মার্চ সৌদি আরবের রিয়াদে কাজে যাওয়ার সময় পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুদ আলম। পরে তাকে দেশটির একটি সরকারি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার রাতে তিনি মারা যান।

প্রবাসী মাসুদ আলম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লাকসাম পৌরসভার ভোজাপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে।