মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৭
news-image

শাহ ইমরানঃ
সৌদি আরবে প্রাইভেটকারের চাপাঁয় মো. মোস্তফা (৪১) নামের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) সৌদির আল কাশিন এলাকায় দুঘর্টনায় মোঃ মোস্তফা নিহত হয়।
নিহত মোস্তফা উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ধানধৌল গ্রামের উত্তর কালামুড়িয়া পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে মোস্তফা সবার বড় ছিলেন। তিনি ১৪ বছর ধরে সৌদি আরবে চাকরিরত ছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
নিহত মোস্তফার ভাই মাসুক রানা জানান, রোববার ডালটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে মোস্তফা ভাই ইফতার করে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় রাত ৯ টায় আল কাশিন নামক স্থানে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপাঁ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোস্তফার সহকর্মী একই উপজেলার সৌদি প্রবাসী শাহজাহান ও মোশারফ তার মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছে।
জীবন-জীবিকার টানে অভাবের তাড়নায় এসএসসি পাস করার পর সংসারের হাল ধরার প্রয়াসে মো: মোস্তফা প্রায় ১৪ বছর আগে সৌদি আরবে পাড়ি দেন।