,

হাইমচরে সাব রেজিষ্টার অফিসে সপ্তাহে কার্য দিবস এক দিন হওয়া দলিল গ্রহীতারা দুর্ভোগের শিকার

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

হাইমচর উপজেলার একমাত্র সাব রেজিষ্টার সপ্তাহে কার্য দিবস এক দিন হওয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলিল গ্রহীতারা সময় স্বল্পতার কারনে দলিল করে বাড়ি ফেরা ভিড়ম্বনা শিকার হচ্ছে।

প্রতিনিয়ত দলিল গ্রহীতারা সাব রেজিষ্টার অফিসে আসলে ম্যাজিষ্টেট না থাকায় চরম দূর্ভোগের শিকার হচ্ছে। ইতিপূর্বে হাইমচর সাব রেজিষ্টার অফিসে ম্যাজিষ্টেট মোঃ মফিজুল ইসলাম অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে দুই দিন থাকাকালিন সময় চাপ কিছুটা কমলেও বর্তমানে একদিন হওয়াতে তা সামলিয়ে উঠা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে গিয়ে দলিল গ্রহীতাদের কাছে জানতে চাইলে তারা জানান সাব রেজিষ্টার অফিসার প্রতি বুধবারে সকাল ১১টায় আসলে তাড়াহুড়– করে ২টার পূর্বে চলে যায়। তাদের দাবি হাইমচরে সাব রেজিষ্টার অফিসে নিয়মিত একজন ম্যাজিষ্টেট দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। গত ১২ জুলাই বৃহস্পতিবার ১১টায় হাইমচর সাব রেজিষ্টার অফিসে বড় আকারে তালা ঝুলানো দেখতে পাওয়া যায়।

এব্যাপারে জেলা রেজিষ্টার অফিসে অফিস সহকারী মোস্তফা জানান হাইমচরে প্রতি বুধবারে একদিন সাব রেজিষ্টার অফিসে কার্যক্রম পরিচালনা করেন। আমাদের অফিসারের শুন্যতার কারনে ফরিদগঞ্জের সাব রেজিষ্টার অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত আছেন। সাব রেজিষ্টার অফিসে নতুন অফিসার নিয়োগ হলে তা সমাধান হয়ে যাবে।আপনারা আপনাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার এর কাছে আবেদন করেন। তাহলে কিছু হলেও সমাধানের পথ পাবেন।

এব্যাপারে জেলা রেজিষ্টার অফিসার সৈয়দা রৌশনারা মুঠোফোনে জানান সমস্যার কথা বলেছেন অচিরেই তা সমাধান করা হবে।এলাকাবাসীর দাবি হাইমচরে সাব রেজিষ্টার অফিসে একজন স্থায়ী ম্যাজিষ্টেট নিয়োগ দিয়ে দূর্ভোগ থেকে পরিত্রানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।