হোমনায় ডাকাতির ঘটনায় সন্দেহে কাঞ্চন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার হোমনায় ডাকাতির ঘটনায় সন্দেহে মাহবুব আলম কাঞ্চনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব আসলাম কাঞ্চন দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, কাঞ্চন ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি। উপজেলার ঘারমোড়া ও আসাদপুর এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।