,

১৫ মে ভোটগ্রহন নবগঠিত লালমাই উপজেলায়

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2018
news-image

রকিবুল হাসান রকিঃ
আগামী ১৫ মে কুমিল্লার নব গঠিত লালমাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল এর মধ্যে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়ন দাখিল করতে হবে।

১৯ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক যাচাই বাচাই, ২৬ এপ্রিল প্রত্যাহার এবং ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে লালমাই উপজেলা পরিষদ নির্বাচন ঘোষনার পর উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

আওয়ামীলীগ, বিএনপিসহ উপজেলার সকলের মুখে একটাই প্রশ্ন কে হচ্ছে নব গঠিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ।