,

আগামীকাল কুমিল্লায় আসছেন এনায়েতুল্লাহ আব্বাসী

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2020
news-image

মোঃ আব্বাস আলীঃ

কুৃমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর জাবালে নূর জামে মসজিদের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন ডঃ মুফতী সাইয়্যিদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী পীর সাহেব, জৈনপুরী।

উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাইফুদ্দিন বিন আবঃ মালেক, মুফতি মুহাম্মদ গোলাম রাব্বানী কাশেমী, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী।