আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু এসএসসি পরীক্ষা
আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2023
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার রুটিন আজই প্রকাশ করা হবে।
গত ২৮ জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।